মাস্টার: তোরা দুই ভাই। বাবার নাম আলাদা আলাদা লিখেছিস কেন?
ছাত্র: বাবার নাম এক লিখলে, আপনি তো বলবেন, দেখাদেখি করে লিখেছি।
আরে ভাই কাশফুল নয়, মানিব্যাগে ক্যাশ ফুল থাকলে বছরের ১২ মাসই শরত্কাল মনে হয়
সুগারের রোগীওয়ালা অতিথিরা একেবারে জ্বালিয়ে মারে। রসগোল্লা, জিলিপি সব গিলবে। কিন্তু এদের চিনি ছাড়া চা অবশ্যই চাই!
ছেলের নাম রাখতে চাই বউ আর আমার নাম মিলিয়ে—কেমন হবে বল তো?
তোর নাম তো জীবন, তোর বউয়ের নাম কী?
বউয়ের নাম অণু।
তাহলে জীবাণু রেখে দে!
