কথা রাখা হলো না

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২২:০৫

কথা ছিল ঢাকার ফ্লাইওভারের নিচে গাছ লাগানো হবে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কাজ শেষ করে সিটি করপোরেশনের কাছে সুপারিশ রেখেছিল নিচের অংশে গাছ রোপণ করতে। যেন নগরবাসী চলার পথে কিছুটা নিশ্বাস ফেলার সুযোগ পায়। ফ্লাইওভারের কাজ শেষ হলেও গাছ আর রোপণ করা হয়নি। সিদ্ধেশ্বরী-মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নিচে মোটরসাইকেলের সারি; বঙ্গবাজার প্রান্তে হানিফ ফ্লাইওভারের নিচে ঘোড়ার আস্তাবল; সার্কুলার রোডের মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নিচে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা; মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নিচে চায়ের দোকান, রেস্টুরেন্ট। ব্যবসাবাণিজ্য চলছে জমজমাট। কথা ছিল গাছ রোপণের, তা না হয়ে ফ্লাইওভারের নিচে চলছে ভাড়া-বাণিজ্য। ফ্লাইওভারের নিচে পরিবেশদূষণসহ যানজট, জনদুর্ভোগ। দেখার কি কেউ নাই, অবৈধ যা কিছু তা উচ্ছেদ করারও!

লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা