নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার খেজুরতলা বাজারে সড়ক দুর্ঘটনা প্রতি মাসেই হয়। আর এই জায়গায় বেশি দুর্ঘটনা ঘটার কারণ হলো প্রধান রাস্তার পূর্বদিকে পুল দিয়ে আরেকটি বড় রাস্তা গিয়েছে। যার কারণে কোনো গাড়ি পুলের ঢাল দিয়ে নেমে সোজা প্রধান রাস্তায় চলে যায়। দুই-একজন ড্রাইভার আছেন, যাঁরা খুব সচেতনভাবে গাড়িকে উত্তর-দক্ষিণে নিতে সক্ষম হন। আর যাঁরা পারেন না, তাঁরা সরাসরি উত্তর-দক্ষিণ দিকে থেকে আসা গাড়িগুলোর সঙ্গে সরাসরি ধাক্কা লাগান। যার কারণে প্রায়ই দেখতে হয় রক্তাক্ত দেহ। এই তো সেদিনের ঘটনা, জুলাই মাসের ২৭ কিংবা ২৮ তারিখে দুর্ঘটনায় আক্রান্ত হয়ে চালকসহ পরিবারের তিনজন ঘটনাস্থলেই মারা যান। আর সেই পরিবারের মাকে নেওয়া হয় ঢাকায়, ৪ দিন পর চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনিও। তাই বাজারে দুটি আইল্যান্ড বা গতিরোধক নির্মাণের ব্যবস্থা নিলে কর্তৃপক্ষের কাছে বাধিত হবো।
সাইফুল ইসলাম ইহান
শিক্ষার্থী, ঢাকা কলেজ
