স্বাস্থবিধি রক্ষায় কোনো রকম ছাড় দেওয়া যুক্তিযুক্ত না। এক্ষেত্রে শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণের বিকল্প নেই। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা যায়, ১৫ শতাংশ শিক্ষার্থী ভ্যাকসিনের উভয় ডোজ গ্রহণ করেছে এবং কিছুসংখ্যক প্রথম ডোজ ও বেশকিছু শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। তবে অধিকাংশ শিক্ষার্থীর ভাষ্যমতে, তাদের জাতীয় পরিচয়পত্র না থাকায় রেজিস্ট্রেশন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায়, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্রের বিকল্প হিসেবে জন্ম নিবন্ধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীরও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুগ্রহ কামনা করছি।
মো. আবু তারেক
পটিয়া, চট্টগ্রাম
