বন্যা প্রতিরোধে ব্যবস্থা কী

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২২:০৫

বন্যা আমাদের দেশে বাত্সরিক প্রাকৃতিক দুর্যোগ। প্রতিবছর বন্যাকবলিত হয় দেশের বিভিন্ন অঞ্চল। পানি প্রবাহের ধরন, জলবায়ুর কারণ ও ভৌগোলিক অবস্থানগত কাঠামোর ফলে বাংলাদেশ প্রাকৃতিকভাবেই বন্যাপ্রবণ। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বন্যা হয়। এতে বন্যাকবলিত অঞ্চলের ব্যাপক বিপর্যয় ঘটে। প্রতিবছর বাংলাদেশের এক তৃতীয়াংশ বিশেষ করে নিচু এলাকা প­াবিত হয়। এত বন্যার জন্য অনেক কারণ রয়েছে। যেমন অপরিকল্পিত নগরায়ন, বেড়িবাঁধ ভেঙে প­াবনভূমিতে পানি প্রবেশ, নদীর নাব্যতা হারানো, স্লুইচগেট বাঁধের কারণে বৃষ্টির পানি বের না হতে পারা ইত্যাদি। বন্যায় হাজারো মানুষ দুর্দশাগ্রস্থ হয়, কোটি টাকার ক্ষতি হয়। বছরের পর বছর ধরে এমন চলে আসছে। তেমন কোনো পরিবর্তন লক্ষ করা যায় না। সরকারের উচিত এ বিষয়ে দৃষ্টি দেওয়া এবং বন্যা প্রতিরোধে যুগোপযোগী পদক্ষেপ নেওয়া। তাতে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হবে এবং দেশের সম্পদও নষ্ট হবে না।

সুকান্ত দাস, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া