শোক সংবাদ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২২:০৯

হামিদা সালমা খান

বিশিষ্ট শ্রমিক অধিকার কর্মী ও জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুস সালাম খানের স্ত্রী হামিদা সালমা খান (৮০) রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বুধবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি গত ছয় মাস ধরে কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি স্বামী, দুই পুত্র, চার কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমার প্রথম নামাজে জানাজা ঢাকার ইব্রাহিমপুর এবং শেষ জানাজা টাঙ্গাইলে গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। তাকে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।