কেক কেটে ও প্রীতিভোজে জিএমপির তিন বছর পূর্তি উদ্যাপন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২২:১৩

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তিন বছর পূর্তি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল পুলিশ হেডকোয়ার্টার্সে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ। একই সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনার খন্দকার লুত্ফুল কবির কেক কেটে বর্ষপূর্তি উদ্্যাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বরকতুল্লাহ খান, উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) তানভীর মমতাজ, গাজীপুর জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ইলতুত্ মিশ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) নূরে আলম, মিজানুর রহমান, হুমায়ূন কবীর প্রমুখ। এছাড়া জিএমপির অতিরিক্ত উপ-কমিশনার, সহকারী কমিশনার ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

গাজীপুর হেডকোয়াটার্সে কেক কাটার সময় পুলিশ  কমিশনার খন্দকার লুত্ফুল কবির বলেন, ‘শৃঙ্খলা নিরাপত্তায় দৃঢ়প্রতিজ্ঞ’ বাণীকে হূদয়ে ধারণ করে অগ্রযাত্রা শুরু হয়েছিল জিএমপির এবং এই প্রত্যয়ে এগিয়ে চলছে। এই চলায় গাজীপুর মহানগর পুলিশের সব পুলিশ সদস্য ও গাজীপুর মহানগরবাসীর অকুণ্ঠ সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

এদিকে জিএমপির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাসন থানায় কেক কাটা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে ঐ থানার অফিসার ইনচার্জ মালেক খসরু খান, ইন্সপেক্টর তদন্ত মো. জাহাঙ্গীর আলমসহ থানার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর গাজীপুর মেট্রেপলিটন পুলিশের যাত্রা শুরু হয়।