তুমি যখন অষ্টাদশী আমার একুশ হলো আমরা তখন আলোছায়ায় দেখছি কোলাহলও। বিভেদ ভুলে এক আকাশে ডুব দিয়েছি রাতে রাগ অভিমান চললে তবুও হাত রেখেছি হাতে। এখন আছি যে-যার মতো দুই ভুবনে বাস এক জীবনের এক মনীষা হাজার ইতিহাস।