ভালোবাসা দিবেস তৌকীরের ওয়েব ফিল্ম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৫

বিনোদন রিপোর্ট

 

ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজের জনপ্রিয়তা খুব অল্প সময়ে বেড়েছে অনেক। নির্মাতা থেকে অভিনয়শিল্পীরাও এখন ঝুঁকছেন এদিকে। আসছে ভালোবাসা দিবসেও টিভি নাটকের পাশাপাশি ওয়েব কন্টেন্ট নিয়ে ব্যস্ত তারাকা। এবার এই বিশেষ দিবসের জন্য ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন নির্মাতা তৌকীর আহমেদ।

‘বিরহ উত্তর’ শিরোনামে এই ওয়েব ফিল্মটি প্রচার হবে কলকাতার জনপ্রিয় স্ট্রিমিং অ্যাপ ‘হইচই অরজিনাল’-এ। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রওনক হাসান ও আবুল হায়াত। প্রেমের গল্পের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে ওয়েব সিরিজটির কাহিনি। এছাড়াও নির্মাতা দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘লিলিথ’ ওয়েব ফিল্মটিও প্রচার হতে যাচ্ছে একই স্ট্রিমিং অ্যাপে। আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস থেকে ধারাবাহিকভাবে ওয়েব ফিল্মগুলো এই অ্যাপে প্রচার হবে।