উপজেলার মহেশপুরের ভবনগর গ্রামের প্রকৃতিপ্রেমী সংগঠনের উদ্যোগে অসুস্থ হনুমান উদ্ধার করে খুলনা পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। মহেশপুর প্রকৃতিপ্রেমী সংগঠনের সভাপতি নাজমুল হোসেন জানান, উপজেলার ভবনগর গ্রামে দীর্ঘদিন ধরে প্রায় আড়াইশ কালোমুখ হনুমান বসবাস করে আসছে। বৃহস্পতিবার সকালে একটি হনুমান হঠাত্ অসুস্থ হয়ে পড়লে নাজমুল হোসেন উদ্ধার করেন। পরে ঢাকা বন সংরক্ষক ও বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষক মোল্লা রেজাউল করিম ও খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পালের নির্দেশনায় হনুমানটিকে চিকিত্সার জন্য খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
