নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন হলেও সিলিন্ডারের অভাবে অক্সিজেন সরবরাহ কার্যক্রম চালু হয়নি। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এস এম মাহবুবুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, সেন্ট্রল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন এবং অক্সিজেন রোগীদের বেডে সরবরাহের কার্যক্রম শেষ হয়েছে। এখন সিলিন্ডারগুলো পাওয়া গেলেই প্ল্যাল্ট চালু হবে। এ ব্যাপারে তিনি যে কোম্পানি সিলিন্ডার সরবরাহ করবে তাদের সঙ্গে যোগাযোগ করছেন। জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান বলেন, জেলা প্রশাসন থেকে মন্ত্রণালয়ে যোগাযোগ রাখা হচ্ছে, যাতে করে দ্রুত সিলিন্ডারগুলো পাওয়া যায়।
