গঙ্গাচড়ায় বাঁশের সাঁকোই ভরসা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২২:২৩

গঙ্গাচড়ায় আলমবিদিতর ইউনিয়নের ঘাঘট নদের ওপর কয়েক গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। স্থানীয় ইউপি চেয়ারম্যান আফতাবুজ্জামান বলেন, ঘাঘট নদের ওপর ব্রিজ নির্মাণের জন্য উপজেলা পরিষদের সমন্বয় সভায় একাধিকবার প্রস্তাব দিয়েছি। রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ঘাঘট নদের কারণে তিস্তা সেচ ক্যানেলের পানি নিচ দিয়ে প্রবাহের জন্য সাইফন নির্মাণ করা হয়েছে। যদি লোকজন ক্যানেলের ডাইক দিয়ে চলাচল করে তাহলে সেখানে ফুট ব্রিজ দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে এলাকার সংসদ সদস্যের ডিও লেটার নিয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বরাবর আবেদন করতে হবে। তাহলে হয়তো কাজ হবে।