নীলফামারীতে বিদ্যুত্স্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২২:২৪

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ধানখেতে পড়ে থাকা তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জীবন চন্দ্র চ্যাটার্জী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণপাড়ায় নিজ ধানখেতে স্প্রে করতে গিয়ে বিদ্যুত্পৃষ্ট হয়ে মারা যায় জীবন। নিহত জীবন চন্দ্র লক্ষ্মীচাপ ইউনিয়নের নৃসিংহ গ্রামের ব্রাহ্মণপাড়ার নরেন্দ্র চ্যাটার্জীর ছেলে। নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ বলেন, বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক জন মারা যাওয়ার ঘটনা শুনেছি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।