‘দ্রুত সময়ে সেবা নিশ্চিত করা হবে’

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২২:২৪

স্টাফ রিপোর্টার, রংপুর

দ্রুত সময়ে মানসম্মত সেবা নিশ্চিত করার মাধ্যমে রংপুর মহানগরীকে অপরাধ ও মাদকমুক্ত নগরীতে পরিণত করার ঘোষণা দিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ। বুধবার রংপুর মেট্রোপলিটন পুলিশের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর তিনটি জোনের অধীনে ছয় থানা নিয়ে কার্যক্রম শুরু হওয়া মেট্রোপুলিশ ইতিমধ্যেই অপরাধ, মাদক ও সন্ত্রাস দমনে দৃশ্যমান কার্যক্রম নগরবাসীকে নিশ্চিত করেছে। পুলিশ কমিশনার বলেন, মহানগর হাকিম আদালত স্থাপনসহ মামলার জট কমিয়ে আনায় কাজ করেছে মেট্রোপুলিশ। সম্পূর্ণ নগরীকে সিসিটিভির আওতায় এনে অপরাধ দমন ও বিচার নিশ্চিতে জনবান্ধব সেবা নিশ্চিত করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।