সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ২০৮টির বা ৫৬ দশমিক ৯৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল কোম্পানিগুলোর মধ্যে কেয়া কসমেটিকসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস কেয়ার শেয়ারের ক্লোজিং দর ছিল ৯ দশমিক ২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮ দশমিক ৪০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০ দশমিক ৮০ টাকা বা ৮ দশমিক ৬৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে কেয়া কসমেটিকস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
গতকাল ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডমিনেজ স্টিলের ৫ দশমিক ২৩ শতাংশ, ওয়ালটনের ৪ দশমিক ৭১ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৪ দশমিক ৫৯ শতাংশ, সোনালী পেপারের ৪ দশমিক ৫৫ শতাংশ, দুলামিয়া কটনের ৪ দশমিক ৪৭ শতাংশ, সমতা লেদারের ৪ দশমিক ২৫ শতাংশ, বিচ হ্যাচারির ৪ দশমিক ২৩ শতাংশ, এপোলো ইস্পাতের ৪ দশমিক ১৬ শতাংশ এবং কাট্টালি টেক্সটাইলের ৪ দশমিক ০২ শতাংশ কমেছে।
