অননুমোদিত সভায় অংশগ্রহণ হংকংয়ে ৯ জনের সাজা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ০০:৪২

হংকংয়ে গণতন্ত্রপন্থি ৯ জন কর্মীকে অননুমোদিত একটি শোকসভায় অংশ নেওয়ার জন্য কয়েক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কোয়ারে ছাত্র বিক্ষোভকারীদের ওপর যে নির্মম দমনপীড়ন হয়েছিল তারই স্মরণে মোমবাতি জ্বালিয়ে তারা শোক সভা করেছিলেন। ঐ ৯ জনের মধ্যে রয়েছেন অ্যালবার্ট হো এবং ফিগো চ্যানের মতো ব্যক্তিত্ব। ২০১৯ সালের অক্টোবর মাসে একটি অননুমোদিত বিক্ষোভে অংশ নেওয়ার জন্য তাদেরকে এ মাসের গোড়ার দিকে দীর্ঘকালীন সাজা দেওয়া হয়। ঐ সময় একটি বিতর্কিত প্রত্যর্পণ বিলকে কেন্দ্র করে সরকার বিরোধী বিক্ষোভ হয়। যে বিক্ষোভটি পরবর্তিতে আর্থিক লেনদেনের ঐ কেন্দ্রকে আরো স্বাধীনতা দেওয়ার দাবিতে পরিণত হয়। -ভয়েস অব আমেরিকা