ফ্রান্সে টিকা না নেওয়ায় ৩ হাজার স্বাস্থ্যকর্মী বরখাস্ত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ০০:৪২

নির্ধারিত সময়ের মধ্যে করোনা ভাইরাসের টিকা না নেওয়ায় ফ্রান্সে প্রায় ৩ হাজার স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিনা বেতনে এ সপ্তাহে তাদের বরখাস্ত করা হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত জুলাই মাসে হাসপাতালের স্টাফ, নার্সিং হোমের অবসরপ্রাপ্ত কর্মী এবং ফায়ার সার্ভিস কর্মীদের আলটিমেটাম দেন যে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে অন্তত এক ডোজ করোনার টিকা নিতে হবে। গতকাল বুধবার থেকে সেই নিয়ম কার্যকর হয়। দেশটিতে ২৭ লাখের বেশি মানুষ স্বাস্থ্য, কেয়ার হোম এবং ফায়ার সার্ভিসে কাজ করছেন। -বিবিসি