১০০ কোটি মানুষকে টিকা দিল চীন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ০০:৪২

চীনের ১০০ কোটির বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার জানানো হয়েছে। এ নিয়ে দেশটির ৭১ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হলো। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। টিকা দেওয়ার এ জরুরি পদক্ষেপ নেওয়া হয় যখন দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশে করোনার ডেলটা ধরনে আক্রান্ত হয় অন্তত ২০০ মানুষ। এসময় করোনা মহামারি শূন্যতে নামিয়ে আনার লক্ষ্যে মাঠে নামে দেশটি এবং কিছুদিন পরেই ডেলটা নিয়ন্ত্রণে বলে ঘোষণা দেয় তারা। জনস হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, বিশ্বে প্রায় ২৩ কোটি আক্রান্ত এবং ৪৭ লাখ মানুষ করোনা ভাইরাসে মারা গেছেন। -বিবিসি