খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন ----------------স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ০০:৪২

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের কাছে একটা আবেদন এসেছিল। আমরা যথাযথ প্রক্রিয়া করতে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। আইন মন্ত্রণালয় যে অভিমত দিয়েছিল  সে অনুযায়ী প্রক্রিয়া চলছে।’

তিনি বলেন, একটা প্রক্রিয়া চলছে, কারণ সেপ্টেম্বরের কোনো এক তারিখেই এর সময় ছিল। এটা আসলে প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে ১২ সেপ্টেম্বর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি  চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিত্সার জন্য বিদেশে যেতে চাইলে প্রথমে কারাগারে যেতে হবে। তারপর সেখান থেকে বিদেশে যাওয়ার জন্য আবেদন করতে হবে।