ভবানীপুর উপনির্বাচন

প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ প্রিয়াঙ্কার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ০০:৪২

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনে নির্বাচনি প্রচারণায় নেমে পুলিশের বিরুদ্ধেই বাধা দেওয়ার অভিযোগ তুলছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সাদা পোশাকে পুলিশের নিরাপত্তা দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার অভিযোগ, পুলিশ তার ওপর নজরদারি করার জন্য রয়েছে। সরকারের হয়ে কাজ করছে।

হিন্দুস্তান টাইমসের বাংলা অনলাইনের এক খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার ভবানীপুরে প্রচারণায় গিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো তর্কে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা। তিনি বলেন, কলকাতা পুলিশের কাছে কোনো নিরাপত্তা চাইনি। কিন্তু আমার পিছনে সাদা পোশাকে ২০ জন পুলিশকে নিরাপত্তার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা তাদের দায়িত্ব পালন করতেই পারেন। কিন্তু তারা সাদা পোশাকে কেন এসেছেন।

?প্রসঙ্গত, গত সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে জমায়েত করে প্রিয়াঙ্কা কোভিড বিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপি প্রার্থীর জবাব চেয়ে নোটিশ পাঠায় কমিশন।