ময়মনসিংহ মেডিকেলে করোনায় ৬ জনের মৃত্যু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১১:০৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মৃত্যুবরণ করেছেন।

আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসক মারা গেছেন ১৮৬ জন

তিনি জানান, ময়মনসিংহের হালুয়াঘাটের মেনালিসা (২৫) করোনায় মৃত্যুবরণ করেছেন। আর উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের ভালুকার শাহাদত হোসাইন (২৮), নেত্রকোনা সদরের রবি চন্দ্র (৬৫), আরোজ আলি (৮০), গাজীপুর শ্রীপুরের রুবাইয়া (২৯) ও টাঙ্গাইল ঘাটাইলের আব্দুল খালেক (৬০)।

ডা. মুন জানান, বর্তমানে আইসিইউতে আটজনসহ করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন মোট ৯২ জন। নতুন ভর্তি হয়েছেন ১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন।

ইত্তেফাক/কেকে