দশম শ্রেণির ভূগোল

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৬

মোছা.সানিয়া জাহান ঋষিকা 

পারুলিয়া তফশিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, হাতিবান্ধা

 

 আহ্নিক গতি

ও বার্ষিক গতি

 

১. পৃথিবীর কটি গতি এবং কী কী?

উ: দুটি গতি। আহ্নিক গতি ও বার্ষিক গতি।

২. কে প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে?

উ: কোপারনিকাস।

৩. আহ্নিক গতি কাকে বলে?

উ: সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের অক্ষ বা মেরুরেখার চারিদিকে পশ্চিম থেকে পূর্বে অবিরাম ঘুরে চলেছে। নিজের অক্ষকেন্দ্রিক পৃথিবীর এই ধরনের ঘূর্ণনকে বলে আবর্তন গতি।

৪. বার্ষিক গতি কাকে বলে?

উ:পৃথিবী নিজের মেরুদণ্ডের চারিদিকে অবিরাম আবর্তন করতে করতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার পথ ধরে অনবরত সূর্যকে প্রদক্ষিণ বা পরিক্রমা করে। সূর্যকেন্দ্রিক এই ধরনের গতিকে পৃথিবীর পরিক্রমণ গতি বলে।

৫. সৌরদিন ও নাক্ষত্রদিন কাকে বলে?

উ:পৃথিবীর একবার সম্পূর্ণভাবে আবর্তন করতে সময় লাগে সূর্যের হিসাবে ২৪ ঘণ্টা, কিন্তু নক্ষত্রের হিসাবে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ২৪ সেকেণ্ড। এজন্য ২৪ ঘণ্টাতে একটি সৌরদিন এবং এর থেকে ৩ মিনিট ৩৬ সেকেণ্ড কম সময়ে একটি নাক্ষত্রদিন ধরা হয়।

৬. পৃথিবীর মেরুদণ্ড বা অক্ষরেখা কাকে বলে?

উ: পৃথিবীর উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণমেরু বা কুমেরু যে কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করা হয়, তাকে অক্ষরেখা বা মেরুদণ্ড বলে।

৭. পৃথিবীর কোন গতির জন্য ভূ-পৃষ্ঠে দিন-রাত্রি হয়?

উ: আহ্নিক গতির জন্য।

৮. আবর্তন বা আহ্নিক গতির ফলে পৃথিবীতে কী কী পরিবর্তন হয়?

উ:দিন-রাত্রি হয়, সূর্যোদয় ও সূর্যাস্ত হয়, সময় নির্ধারণ করা যায়, নিয়ত বায়ুপ্রবাহের ও সমুদ্রস্রোতের গতিবিক্ষেপ হয়, জোয়ার ভাঁটা হয়, উদ্ভিদ ও প্রাণীজগত্ সৃষ্টি হয়েছে।