বাগদান শেষেই আড়ালে ব্রিটনি!

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:০১

 বিনোদন ডেস্ক

 

কাজের পাশাপাশি তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স। সম্প্রতি তিনি বয়ফ্রেন্ড শ্যাম আসগরির সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। বাগদান করেই নিজের ইনস্টাগ্রাম সাময়িক বন্ধ করে শিরোনামে এলেন এই গায়িকা। জানা গেছে, হবু স্বামীকে নিয়ে নিজের মতো সময় কাটতেই এই সিদ্ধান্ত নিয়েছে তিনি। গত সোমবার থেকে হটাত্ তার অ্যাকাউন্ট বন্ধ দেখতে পান তার ভক্তরা। শুরু হয় জোর গুঞ্জন। যদিও গণমাধ্যম দাবি করে, অন্যান্য সেলিব্রেটির মতো বিরতী নিচ্ছেন ব্রিটনি। এটা ব্রিটনির নিজেন সিদ্ধান্ত এবং এটা নিয়ে আলোচনা-সমালোচনা করা উচিত নয়। কারণ তিনি ব্যক্তিগতভাবে সুন্দর সময়ে অবস্থান করছেন। তবে এ প্রসঙ্গে গুঞ্জন রটার পরপরই ব্রিটনি ভক্তদের উদ্দেশ্যে একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘চিন্তা করো না। ব্যস্ততার কারণে সাময়িক বিরতী নিচ্ছি। আমি শিগগিরই তোমাদের মাঝে ফিরে আসবো।’ যদিও তার এই বিরতীর কাজের নয়, হবু স্বামীর সঙ্গে সময় কাটানো এবং আইনী ঝামেলা থেকে দূরে থাকতেই এই দূরে থাকা বলে অনেকে মনে করছেন। উল্লেখ্য, এর আগে ব্রিটনি যিনি ২০০৪ সালে তার ছোটবেলার বন্ধু জেসন আলেকজান্ডারকে বিয়ে করেছিলেন। অবশ্য ২ বছর পর ২০০৬ সালে তারা বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন। এ সময় তাদের সম্পদ ও জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এস্টেট কনজারভেটরের অধীনে রাখে আদালত। ২৩ জুন রক্ষণশীলতার শুনানিতে সাক্ষ্য শেষে স্পিয়ার্স তার পুনরায় বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। তবে মামলাটির পরবর্তী শুনানি আগামী ২৯ সেপ্টেম্বর হওয়ায় নিজেদের আড়াল করছেন এই গায়িকা।