দীর্ঘ এক দশক পর আবারো হোমায়রা হিমুর সঙ্গে অভিনয় করলেন এম এ সালাম সুমন। নাটকটির শিরোনাম ‘তবু্ও হাসতে হয়’। এটি রচনা করেছেন অপূর্ব আমিন এবং পরিচালনা করেছেন রেজা মাহমুদ। নাটকটি আজ রাত ১০টায় একুশে টিভিতে প্রচার হবে। সুমন বলেন, ‘অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে আবার ফিরে এলাম। এখন আগের চেয়ে অভিনয় অনেক বেশি উপভোগ করছি। নির্মাতা, সহশিল্পীসহ প্রত্যেকেই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। নাটকটির গল্প খুব চমত্কার। অনেকদিন পর হিমুর সঙ্গে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’ হোমায়রা হিমু বলেন, ‘সুমনের সঙ্গে ১০ বছর আগে কাজ করেছিলাম। সময় এত দ্রুত চলে যায় সুমনের সঙ্গে কাজ করে আবারো তা উপলদ্ধি করলাম। সুমন অভিনয়ে আগের চেয়ে অনেক বেশি ম্যাচিউরড হয়েছে। যে কারণে তবুও হাসতে হয় নাটকটিও ভালো হয়েছে।’ হিমু এরইমধ্যে শেষ করেছেন বিটিভির নাটক ‘গিনিজ বুকে নাম’। এ নাটকে হিমুর সঙ্গে রয়েছেন জ্যোতিকা জ্যোতি।
