তা র কা ব চ ন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:০২

ইভ্যালির সঙ্গে আমার থাকা না থাকার বিষয়টি মিডিয়ায় আসুক, সেটা চাই না। আমার কোনো স্টেটমেন্টের কারণে প্রতিষ্ঠানটির ক্ষতি হোক, সেটা চাই না। আমি এরমধ্যে অন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে জবের বিষয়ে আলাপ করছি। নতুন জবে জয়েন করলে খবরটি সবাইকে জানাতে চাই।

 

ইভ্যালির সঙ্গে থাকা, না থাকার বিষয়ে শবনম ফারিয়া

 

অভিনয় নিয়ে স্বপ্ন দেখতে হতাশা লাগে, ক্লান্ত লাগে। এক সময় অভিনয় নিয়ে অনেক স্বপ্ন দেখতাম। আমার কাছে মনে হয়, অভিনয়টা পরনির্ভরশীল শিল্প। আমার তাকিয়ে থাকতে হয়, ভালো বাজেটে, একটি ভালো গল্পে, একজন ভালো পরিচালকের অধীনে একটি ভালো চরিত্রে সুযোগের। আমি যত অসামান্য অভিনেতাই হই না কেন, এটি আসলে আমার হাতে নেই।

 

অভিনয় নিয়ে নিজের স্বপ্ন প্রসঙ্গে অভিনেতা রওনক হাসান