কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
কচুয়া উপজেলার দক্ষিণ কচুয়া ইউনিয়নের হোসেনপুর তালুকদার বাড়িসংলগ্ন খালের দুই পাশে প্রায় সহস্র লোকের বাস। তাদের চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকোটি ভেঙে গেছে। ফলে ভাঙা সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন লোকজন। স্থানীয় ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম মানিক জানান, দীর্ঘদিন যাবত্ এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকোটি নির্মাণ করে চলাচল করছেন। এখন এটি ভেঙে যাওয়ায় চরম পোহাতে হচ্ছে তাদের। এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী ইউনুছ হোসেন বিশ্বাস ও কচুয়া উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন জানান, সাঁকো সরজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
