সিরাজগঞ্জে কমছে পা-চালিত রিকশা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:০৭

সিরাজগঞ্জ প্রতিনিধি

এক সময় জেলা সদরসহ প্রতিটি উপজেলার সড়কগুলোতে চোখে পড়তো পা-চালিত রিকশা। কিন্তু বর্তমানে ব্যাটারিচালিত রিকশা সহজলভ্য হওয়ায় ক্রমেই কমছে এসব রিকশার কদর। কালেভর্দে শহরে পা-চালিত রিকশা চোখে পড়ে। অটোরিকশাচালক আবদুুল কাদের বলেন, ছয়-সাত বছর আগেও সিরাজগঞ্জ শহরে পা-চালিত রিকশা চালাতাম। তবে বার্ধক্যজনিত কারণে ও আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে এখন অটোরিকশা চালাচ্ছি। পা-চালিত রিকশাচালক মোহাম্মদ আলী বলেন, যাত্রীরা এখন এসব রিকশায় চড়তে চায় না। ফলে আমাদের আয় কমে গেছে। রিকশা চালিয়ে এখন যে ভাড়া পাওয়া যায় তা দিয়ে বর্তমানে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।