বগুড়ায় সবজি চারার ব্যবসায় মন্দা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:০৮

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর ইউনিয়নের শাহনগর এলাকায় সবজির চারা উত্পাদন করা হয়। এলাকাটি ‘সবজির চারা নগর’ নামে খ্যাত। কিন্তু গত বছরের তুলনায় এবার চারার দাম কম থাকায় বিপাকে পড়েছেন নার্সারি মালিকরা। শাহনগর নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম বলেন, এবার প্রায় ১৫ কোটি চারা উত্পাদিত হলেও বাজারমূল্য কম থাকায় নার্সারির মালিকদের ১০-১২ কোটি টাকা লোকসান গুনতে হবে। সমিতির সভাপতি আমজাদ হোসেন বলেন, করোনার কারণে নার্সারি ব্যবসায় মন্দা। ক্রেতা নেই। গত বছর যে চারার দাম ছিল গড়ে ১ টাকা করে এবার সে চারা বিক্রি হচ্ছে ২৫-৩৫ পয়সায়।