রাণীনগর-কালীগঞ্জ সড়ক বেহাল

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:০৮

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

দীর্ঘদিনেও সংস্কার কাজ শেষ না হওয়ায় বেহাল হয়ে পড়েছে রাণীনগর-কালীগঞ্জ সড়কের ২২ কিলোমিটার অংশ। সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এসব গর্তে বৃষ্টির পানি জমে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। জানা গেছে, ২০১৮ সালে সড়কটির প্রশস্ত ও আধুনিকায়ন কাজ শুরু করা হয়। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় চলতি বছরের ৩ মে ঠিকাদারের কার্যাদেশ বাতিল করা হয়। নওগাঁ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান সাজিদ জানান, নতুন করে এই সড়কের দরপত্র আহ্বান করা হয়েছে। নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আনোয়ার হোসেন হেলাল বলেন, আশা করি দ্রুতই সড়কের কাজ শুরু হবে।