পানি কমতে থাকায় বাঙ্গালী নদীতে তীব্র ভাঙন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯

সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা

পানি কমতে থাকায় বাঙ্গালী নদীর ভাঙনে সারিয়াকান্দির কুতুবপুর ইউনিয়নের চরমাছিরপাড়া গ্রামের বাড়িঘর, গাছ ও ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। চরমাছিনপাড়ায় ভাঙন হুমকিতে থাকা বাড়ির আমেনা বেওয়া, খুকি বেগমসহ অনেকেই জানান, ভাঙনে দুই বার ঘরবাড়ি হারিয়ে এই জাগায় বাড়ি করি। এখন আর কোথাও যাওয়ার জায়গা নেই। কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইমরান আলী রুবেল জানান, ভাঙন অব্যাহত থাকলে গ্রামটি উঠে যাবে এবং পার্শ্ববর্তী ব্রিজ ও স্কুল হুমকিতে পড়বে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, বাঙ্গালী নদীতে খনন কাজ চলছে। ঐ পয়েন্টে খনন হলে নদী আর ভাঙবে না।