ময়মনসিংহে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি আটক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:১০

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১ লাখ ২৫ হাজার পিস নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ হাফিজুর রহমান নামের এক ডিলারকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে হাফিজুরকে আটকের পর নগদ ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় বিড়ি বিক্রির বিভিন্ন উপহারসামগ্রী, ৬৪টি বালতি, ৯৭টি জগ, ২০০টি প্লেট, ১২৬টি ছাতাসহ আরো বিভিন্ন জিনিস জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল। তিনি বলেন, সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যে কোনো বিড়ি উত্পাদন, পরিবহন ও বিক্রয় দণ্ডণীয় অপরাধ। নকল ব্যান্ডরোলযুক্ত কম দামি বিড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।