নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম আলম মিয়া (৫)। বৃহস্পতিবার সন্ধ্যায় ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার কচাকাটা ইউনিয়নের ভোটের হাইল্যা গ্রামের শাহ আলমের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ঐদিন দুপুরে শিশুটিকে নিয়ে তার মা ঘুমিয়ে পড়েন। বিকালে জেগে উঠে দেখেন সে তার পাশে নেই। সঙ্গে সঙ্গে তিনি বিছানা ছেড়ে তাকে ডাকতে থাকেন। কিন্তু ডাকে কোনো সাড়া না দেওয়ায় তিনি খুঁজতে বের হন। একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় তার ছেলের লাশ ভাসতে দেখে চিত্কার শুরু করেন তিনি। পরে স্থানীয়রা ছুটে এসে সেখান থেকে লাশ উদ্ধার করে। কচাকাটা থানার ওসি জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
