নিখোঁজ অটোরিকশা চালকের লাশ মিলল পুকুরে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:১১

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

দাউদকান্দিতে নিখোঁজ অটোরিকশা চালক আশরাফুল আমিনের লাশ দৈয়াপাড়া গ্রামের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। একই এলাকা থেকে তার অটোরিকশাও উদ্ধার করে পুলিশ। তিতাস উপজেলার শাহপুর গ্রামের আল আমিনের ছেলে অটোরিকশাচালক আশরাফুল আমিন বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ অটোরিকশাসহ নিখোঁজ হয়। গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের এসআই ফারুক জানান, ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে অটোচালককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি তত্পরতা অব্যাহত রয়েছে।