মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
মিরসরাইয়ে হত্যাসহ চার মামলার পলাতক আসামি হাসান হাবীব প্রকাশ বড় রনিকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ ভূমি অফিসের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। রনি ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির বীর মুক্তিযোদ্ধা আলী আকবরের ছেলে। মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান জানান, রনি দীর্ঘ দিন থেকে পলাতক ছিল। তার বিরুদ্ধে মিরসরাই থানায় হত্যাসহ চারটি মামলা রয়েছে। ছোট কমলদহ এলাকা থেকে রনিকে গ্রেফতারের পর শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
