পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
পাঁচবিবি উপজেলার কাঁশপুর গ্রামের ধানখেত থেকে সন্তোষ মাহাতো (৪৫) নামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তার লাশ উদ্ধার করা হয়। সন্তোষ মাহাতো উপজেলার বালিঘাটা ইউনিয়নের কাঁশপুর গ্রামের বাসিন্দা। নিহতের ভাই গজেন মাহাতো জানান, স্থানীয় লোকজন ধানখেতে সন্তোষ মাহাতোর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
