মিরসরাইয়ে নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:১২

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাইয়ে শুক্রবার সকালে পুকুর থেকে মো. কায়সার নামের (০৬) এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কায়সার উপজেলার মঘাদিয়া ইউনিয়নের শরিয়তপাড়া এলাকার আবুল হোসেন বাড়ির মো. কামরুল হাসানের ছেলে। স্বজন মো. আব্দুর রহিম জানান, একই ইউনিয়নে নানারবাড়ি বেড়াতে আসে কায়সার। বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে সে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে মিরসরাই থানায় সাধারণ ডায়ারি করেন। এরপর শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে তার লাশ উদ্ধার করা হয়।