মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:১২

দেবীগঞ্জ পৌরসভা নির্বাচন সোমবার

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

আগামী ২০ সেপ্টেম্বর দেবীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। নানা রকম নির্বাচনি গান আর মাইকিংয়ে চলছে প্রচারণা। প্রথম এই পৌরসভা নির্বাচনে ৯ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন

 চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূর নেওয়াজ, আবু বক্কর সিদ্দিক, আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আখতার হোসেন নিউটন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এফ এস এম মোফাখখারুল আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক সরকার ফরিদুল ইসলাম, জাকারিয়া ইবনে ইউসুফ এবং মাসুদ পারভেজ। এছাড়াও কাউন্সিলর পদে ৬৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।