আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজার উপজেলা মত্স্য অফিস বৃহস্পতিবার বিকালে উপজেলার বিশনন্দী ও চৈতনকান্দা এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও চারটি ম্যাজিক জাল জব্দ করেছে। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মাহমুদা আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন মত্স্য সম্প্রসারণ কর্মকর্তা কামরুন্নাহার বেগম, আইরিন নাহার সিথী, সহকারী মত্স্য কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ। তাদের সহযোগিতা করেন খাগকান্দা নৌপুলিশ ফাঁড়ির পুলিশ। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, কারেন্ট ও ম্যাজিক জাল সম্পূর্ণ নিষিদ্ধ। গোপনে খবর পেয়ে জালগুলো জব্দ করা হয়। এই সময় জেলেরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের সামনে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
