ধামরাই (ঢাকা) সংবাদদাতা
অর্জন, সফলতা এবং এলাকায় উন্নয়নের জন্য ধামরাই উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সোমভাগ ইউপি চেয়ারম্যান মো. আজার আলীর সম্মানে বৃহস্পতিবার সন্ধ্যায় গাওয়াইলের লোকশিল্পী আবুল বয়াতির বাড়িতে এলাকাবাসী এক সুধী সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা ঐ জনপ্রতিনিধির বিভিন্ন সফলতার কথা তুলে ধরেন এবং উন্নয়ন ও সফলতার ধারাকে ধরে রাখতে আগামীতে এই জনপ্রতিনিধির প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ঐ গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুর রশিদ। সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরতুজ আলী। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পদাক হাজি আব্দুর রফিক, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. দেলোয়ার হোসেনসহ এলাকাবাসী সান্ধ্যকালীন এ সমাবেশে যোগ দেন।
