শহিদ প্রকৌশলী নজরুল ইসলামের ৫০তম শাহাদতবার্ষিকী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:২৫

আজ ১৮ সেপ্টেম্বর, প্রকৌশলী নজরুল ইসলামের ৫০তম শাহাদতবার্ষিকী। ১৯৭১ সালে তার নেতৃত্বে ঢাকার অভ্যন্তরে পাঁচটি পাওয়ার স্টেশনে একই সঙ্গে, একই সময় বিস্ফোরণ ঘটানো হয়। ২২ জুলাই তিনি আগরতলা চলে যান এবং নবগঠিত বাংলাদেশ সরকারের বিদ্যুত্ ও শক্তি বিষয়ক উপদেষ্টা নিয়োজিত হন। এই উপলক্ষ্যে ২০৪/এ, গুলশান তেজগাঁও লিংক রোড, ঢাকা-১২০৮, তেজগাঁও শিল্প এলাকায় মরহুমের স্ত্রী অধ্যাপিকা হাজেরা নজরুল কোরআনখানি, কাঙালিভোজ এবং বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। —প্রেস বিজ্ঞপ্তি