স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়নস লিগে আরবি লাইপজিগের বিপক্ষে ইতিহাদে দুই-তৃতীয়াংশ দর্শক থাকলেও পরের ম্যাচে (আজ) আরো দর্শক চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। তার বক্তব্য ভালোভাবে নেয়নি শীর্ষ সিটিজেন ভক্তরা। কারণ তাদের মতে, বুধবার রাত ৮টার দিকে খেলা দেখাটা বেশ কঠিন। তাই অনেকেই বলেন, গার্দিওলাকে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাইতে। তবে নিজের অবস্থানে অনড় গার্দিওলা। সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেন, ‘আমি কী বলেছিলাম, স্টেডিয়াম পূর্ণ না দেখে হতাশ আমি? আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। এর জন্য আমি ক্ষমা চাচ্ছি না।’
