মিরসরাইয়ে কার্ভাড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২২:১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে দ্রুত গতির অজ্ঞাত কার্ভাড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে খান সিটি সেন্টারের সামনে চট্টগ্রামমুখী অংশে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম অপু (২৫) ও একই উপজেলার উত্তর মনদিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৬) নিহত হন।

এদের মধ্যে আরিফুল ইসলামকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মো. সাইফুল ইসলামকে কমফোর্ট হাসপাতালে প্রাথমিক চিকিত্সা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হলে সেখানে তিনি মারা যান।