অভয়নগরে ৩০ বোমা ও গান পাউডার উদ্ধার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২২:১৪

যশোরের অভয়নগর উপজেলায় সেই বোমা কারিগরের বাড়ি থেকে ৩০টি বোমা উদ্ধার করেছে র্যাব-৬। এসময় বোমা তৈরির কাজে ব্যবহূত দেড় কেজি গান পাউডার উদ্ধার করেন র্যাবের অভিযানিক দল। শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত র্যাব যশোর-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মাহাফুজুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে বোমা কারিগর শপ্পার বাড়ির পাশের একটি ডোবা থেকে বোমাগুলো উদ্ধার করে। পরে র্যাবের বোমা ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো নিষ্ক্রিয় করে।