সম্পর্ক উন্নত করতে সীমান্তের সৈন্য প্রত্যাহার করতে হবে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:৪১

সম্পর্ক উন্নত করতে বিতর্কিত হিমালয় সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার করাই প্রধান উপায় বলে মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। গত বৃহস্পতিবার সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের পার্শ্ব বৈঠকে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে এ কথা বলেন। তাজিকিস্তানের দুশানবেতে বৈঠকের পর টুইট বার্তায় জয়শংকর জানান, চীন-ভারতের বিতর্কিত সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে এর কোনও বিকল্প নেই। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার জরুরি। এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলছেন, চীন-ভারত সীমান্ত সমস্যা নিরসনে বেইজিং সবসময় ইতিবাচক মনোভাব দেখিয়ে আসছে। সমস্যা সমাধানে দুই দেশের এক হয়ে কাজ করা উচিত।