আফগানিস্তানে নিরাপত্তা পরিষদের মিশনের মেয়াদ ছয় মাস বেড়েছে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:৫৯

আফগানিস্তানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মিশনের মেয়াদ ছয় মাস বেড়েছে। আগামী বছরের ৩১ জানুয়ারি আফগানিস্তানে দেশটির রাজনৈতিক, সামাজিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সুপারিশ জমা দিতে হবে পরিষদে। গতকাল ১৫ সদস্যের পরিষদে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত পাস হয়। বৈঠকে দেশটিতে অন্তর্ভূক্তিমূলক সরকার গঠনের দাবি জানানো হয়। এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন গতকাল বলেছেন, মস্কো ও বেইজিংয়ের নেতৃত্বাধীন জোটের উচিত তালেবানকে প্রভাবিত করা যাতে তারা সন্ত্রাসবাদ ও মাদকপাচার বন্ধের অঙ্গীকার বাস্তবায়ন করে। অন্যদিকে বর্তমান পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে গত বৃহস্পতিবার বৈঠক করেছেন রাশিয়া, চীন, পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে নেতারা তালেবানের প্রতি একটি অন্তর্ভূক্তিমূলক সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। -আলজাজিরা ও রয়টার্স