আপনার রাশিফল

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৬

মুহম্মদ আনিসুল হক

১৯ সেপ্টেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ৪ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ এবং ১১ সফর ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৬ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও বুধ। আপনার শুভ সংখ্যা: ১ ও ৫। শুভ বার:  রবি ও বুধ। শুভ রত্ন: রুবী ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বাড়তে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে।          

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তান আপনার নিয়ন্ত্রণে থাকতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পেতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রয়োজনে ছোট ভাইবোনদের কাজে লাগাতে পারবেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। মন ভালো থাকবে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। ব্যয় কমানোর চেষ্টা করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। আইনগত ঝামেলা থেকে দূরে থাকুন।