রাজারহাটে তিস্তার ভাঙন ঠেকাতে বাঁশের বাধা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:০৭

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজারহাটে তিস্তার ভাঙনে প্রায় ৩ হাজার কাঁচা-পাকা বসতবাড়ি বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে ক্লিনিক, স্কুলসহ বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি। ভাঙন ঠেকাতে এলাকাবাসী নিজস্ব অর্থায়নে বাঁশ ও গাছ দিয়ে বান্ডাল নির্মাণ করছেন। ভুক্তভোগী মমতাজ উদ্দিন বলেন, কুড়িগ্রাম পাউবো কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে এলাকাবাসী চাঁদা তুলে বাঁশ ও গাছ দিয়ে বাধা নির্মাণ করছি। এ বিষয়ে কুড়িগ্রাম পাউবোর এসডি হাসান মাহমুদ বলেন, গত ১৫ জুলাই তিস্তার পূর্ব তির সংরক্ষণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন করলেও এখনো আবেদন পাশ হয়নি। পাশ হলে কাজ করা হবে।