ফরিদগঞ্জে দুটি সড়কের নির্মাণকাজে ধীরগতি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯

ভোগান্তি চরমে

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

ফরিদগঞ্জ জিসি-রুপসাজিসি সড়ক ও সুবিদপুর-বাসারা সড়কের কাজ ধীরগতিতে চলছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ধীরগতির কাজ চলায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী ও স্থানীয় বাসিন্দারা। তারা সড়ক দুটির সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন। পথচারী মশিউর রহমান, রুবেল, শিবলী সাদিক, জাহিদ হোসেনসহ অনেকেই জানান, দীর্ঘদিন চরম ভোগান্তির পর সড়ক দুটির কাজ শুরু হয়। কিন্তু কাজ শুরুর পর ধীর গতি ও কাজ বন্ধ করে রাখায় এখন ভোগান্তির মাত্রা আরো বেড়েছে।

কাজের ঠিকাদার আমির আজম রেজা জানান, বর্ষার কারণে কার্পেটিংয়ের কাজ এখনই করা সম্ভব নয়। তবে সড়কের বেডের কাজ সম্পন্ন করেছি। আশা করছি, আগামী দুই/তিন মাসের মধ্যেই কাজ সম্পন্ন করা যাবে। এলজিইডির সহকারী প্রকৌশলী মো. আয়ূব খাঁন কাজের ধীরগতির কথা স্বীকার করে বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করা হয়তো সম্ভব হবে না। এলজিইডির চাঁদপুর জেলা নির্বাহী প্রকৌশলী মো. ইউনূস বিশ্বাস বলেন, বর্ষার কারণে ফরিদগঞ্জ জিসি-রুপসাজিসি সড়কের কার্পেটিং কাজ কিছুটা বিলম্ব হচ্ছে।