মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর স্লুইসগেটে ছবি তুলতে গিয়ে শুক্রবার পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের নাম উত্সব ওরফে উত্স (১৭)। সন্ধ্যায় খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। উত্স মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড এলাকার ফজলুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম জানান, উত্স ও তার বন্ধু মিলে মুজিবনগরে ঘুরতে আসে। পরে তারা স্লুইসগেটে ছবি তোলার জন্য যায়। ছবি তোলার এক পর্যায়ে উত্স পা পিছলে পানিতে পড়ে যায়। এ সময় স্রোতে সে তলদেশে চলে যায়। পরবর্তী সময় লাশের সন্ধান না মিললে খুলনা ফায়ার সার্ভিসের সদস্যদের জানালে তারা খুলনা থেকে এসে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।
