দেলদুয়ারে নারীর লাশ উদ্ধার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯

দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা

দেলদুয়ার উপজেলার ডুবাইল থেকে শুক্রবার রাতে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রত্না বেগম (৫০)।   দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, গত বুধবার দুপুরে রত্না বেগম পাশেই তার ভাইয়ের বাড়িতে খাওয়ার পর বাড়িতে চলে যায়। ধারণা করা হচ্ছে, এরপর যে কোনো সময় তিনি নিজ ঘরে খুন হয়েছেন। এ ব্যাপারে থানায় হত্যা মামলা রেকর্ড করা হয়েছে।